
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার(১৩-০৩-২০২৬ ইং) বেলা পৌনে ২টার দিকে উপজেলার চাকুয়া ইউনিয়নের নলসিটি হাওরে এ ঘটনা ঘটে।
কৃষক সুদিন সরকার (৪৩)খালিয়াজুরী উপজেলার চাকুয়া গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নাসির উদ্দিন জানান, নলসিটি হাওরে গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন সুদিন সরকার। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে সুদিন সরকার গরু নিয়ে বাড়ি ফিরছিলেন।তখন বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। এ সময় আশপাশে থাকা স্থানীয় কৃষকেরা তাকে উদ্ধার করে দ্রুত খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :