সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় জড়িত ৬ জনকে আটক করেছে পুলিশ | Daily AjKaler Kontho

সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় জড়িত ৬ জনকে আটক করেছে পুলিশ


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ১৩, ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় জড়িত ৬ জনকে আটক করেছে পুলিশ

সাতক্ষীরার মন্দির মায়ের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনায় জড়িত ৬ জনকে আটক করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার মাসুদুর রহমানের ছেলে তানভির রহমান (২১), একুই এলাকার রেজাউল হোসেন বাবলুর ছেলে মোঃ রাকিবুল ইসলাম রাকিব (২৫), শহিদুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (২০), শাহজাহান আলীর ছেলে আল ইমরান হোসেন সাকিব (২৫), সদরের পারমাছখোলা এলাকার মোঃ জিয়াউর রহমানের ছেলে রবিউল ইসলাম (২৫) ও সদরের আলিপুর গাংনিয়া মাহামুদপুরের নুর ইসলাম গাজীর ছেলে বাবলু গাজী (৪২)।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ ওসি মুহাঃ মাসুদুর রহমান জানান, জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল স্যার এর দিকনির্দেশনায় সাতক্ষীরার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চুরির ঘটনায় জড়িত ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃত আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।

আজকালের কন্ঠ/আর বি