
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) আনুমানিক সকাল ৯ ঘটিকায় নওগাঁর মান্দা উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃ’ত্যু হয়েছে।নিহত যুবক মান্দা উপজেলার ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের চকরামপুর মধ্যপাড়া গ্রামের মোঃ মোসলেম আলীর ছেলে পিন্টুর রহমান (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে পিন্টুর রহমান বাইরে অবস্থান করছিলেন। এ সময় তিনি বজ্রপাতে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার আগেই পথের মাঝে তার মৃ’ত্যু হয়।
পিন্টুর রহমান এর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নি’হতের পরিবার ও স্বজনদের মাঝে চলছে আহাজারি। ও শোকের মাতম।
আজকালের কন্ঠ/ আর এস/এ
আপনার মতামত লিখুন :