সরিষাবাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা | Daily AjKaler Kontho

সরিষাবাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা


শফিকুল ইসলাম ,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৬, ৪:২০ অপরাহ্ন
সরিষাবাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চুরি, ডাকাতি, মাদক, জুয়া কমিয়ে আনতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা রিছিল। বক্তব্য দেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাচ্চু মিয়া, উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আননু মিয়া প্রমুখ।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা রিছিল বলেন, সকল বিষয়ে আইনশৃঙ্খলা দিক রাখতে আলোচনা সভার আয়োজন করা হয়।

আজকালের কন্ঠ/ আর এস/এস