আসন্ন ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ | Daily AjKaler Kontho

আসন্ন ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ


বরিশাল জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ৯, ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
আসন্ন ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ

বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান মহোদয় বরিশালের সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মান্যবর বিভাগীয় কমিশনার মহোদয় ডিআইজি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।

পরবর্তীতে বিভাগীয় কমিশনার এর সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে আইন-শৃংখলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন ও বিভাগীয় পর্যায়ের সকল কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন। উক্ত মতবিনিময় সভায় ঈদের ছুটিতে সড়ক ও নৌপথে যাত্রীদের নিরাপদ যাত্রা ও জ্বালানি তেলের রেশনিং ব্যবস্থা নিয়ে আলোচনা হয়।

আজকালের কন্ঠ/আর বি