আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মহিলাদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মহিলাদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত


আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ৯, ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মহিলাদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় জাতীয়তাবাদী মহিলাদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগৈলঝাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও জাতীয়তাবাদী মহিলাদলের অন্যতম নেত্রী ফারহানা আক্তার।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির বীর মুক্তিযোদ্ধা আহ্বায়ক সিকান্দার আলী মৃধা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার ও মন্নান আকন, বরিশাল জেলা উত্তর কৃষক দলের সদস্য সচিব ভিপি সেলিম, গৈলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বদিউজ্জামান সরল মোল্লা, আগৈলঝাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সি, যুবদল নেতা আকাশ মাহমুদ, মো. রাছেল, মো. মুরাদ হোসেন সোহাগ ও সিরাজ মোল্লা।

এছাড়াও উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম মহিদুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. মিঠু সরদারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ইফতার মাহফিলে আগৈলঝাড়া মহিলাদলের নেত্রী বদরুন নেছা পরী, মেমি অধিকারী, চম্পা, নাজমা আক্তার, লিপি বেগম, রাশিদা বেগম, আকলিমা, লুনা, খাদিজা, মন্জুয়ারা বেগম, রুমা বেগম, কুলসুম বেগম, মমতাজ বেগম, মাকসুদা বেগম, সনিয়া বেগমসহ আরও অনেক নেত্রী ও কর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।