শাখরা কোমরপুর বেইলি ব্রিজ মরন ফাদে পরিনত হয়েছে | Daily AjKaler Kontho

শাখরা কোমরপুর বেইলি ব্রিজ মরন ফাদে পরিনত হয়েছে


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৬, ২:২৬ অপরাহ্ন
শাখরা কোমরপুর বেইলি ব্রিজ মরন ফাদে পরিনত হয়েছে

আপনার সন্তানটা স্কুলে যাচ্ছে, আপনার বাবা বাজারে যাচ্ছেন, আপনার মা অসুস্থ হয়ে হাসপাতালেন যাচ্ছেন.আর সামনে আছে এই শাখরা–কোমরপুর বেইলি ব্রিজ, এই ব্রিজটা আর আগের মতো নেই। উপরের লোহার প্লেট ভেঙে গেছে, তৈরি হয়েছে বড় বড় গর্ত। নিচে গভীর নদী, উপরে মানুষের ভিড়। প্রতিদিন শত শত মানুষ বুক কাঁপানো ভয় নিয়ে এই ব্রিজ পার হচ্ছে। আমরা সবাই জানি—এটা ভয়ংকর। তবুও বাধ্য হয়ে পার হচ্ছি, কারণ আর কোনো বিকল্প রাস্তা নেই। এই ব্রিজটা শুধু একটা সেতু না।

এটা শাখরা, কোমরপুর, বৈচনা, হাড়দ্দাহ, ভোমরা-বন্দর—এই পুরো অঞ্চলের জীবনের শ্বাসনালী। এই ব্রিজ দিয়েই স্কুলে যায় আমাদের ভবিষ্যৎ, এই ব্রিজ দিয়েই বাজারে যায় আমাদের জীবিকা, আর এই ব্রিজ দিয়েই অসুস্থ মানুষ বাঁচার আশায় ছুটে যায়।

এই রোজার দিনে মানুষ একটু মারকেট করতে জাবে, কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেয় আছে, বেইলি ব্রিজের পাশেই আছে ১০০ বছরের পদ্মাশাখরা হাট বাজার,, এই হাট বাজারটি হয় প্রতি সপ্তাহে ৩ দিন,,রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, আর আজ রবিবার একটা পরিবার জখন এই হাট বাজারে আসে মটর ভ্যানে চলে তখনি ঘটে দুর্ঘটনা, সাথে সাথে ভ্যান চালককে নিয়ে জেয়ে হয় হাসপাতালে, প্রশাসনের কাছে স্থানীয় মানুষের দাবি অতি দ্রুত এই ব্রিজটি সংস্কার হয়।

আজকালের কন্ঠ/আর বি