দুমকিতে ১৫'শ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ | Daily AjKaler Kontho

দুমকিতে ১৫’শ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ


দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৬, ১:৩২ অপরাহ্ন
দুমকিতে ১৫’শ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

পটুয়াখালীর দুমকিতে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৫’শ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।শনিবার (৭ মার্চ) সকাল ৯টায় উপজেলার নতুন বাজারস্থ আল মামুন সুপার মার্কেট প্রাঙ্গণে “ফেয়ার ইউনাইটেড” গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আল মামুন বাবুর উদ্যোগে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, সমাজের নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে প্রতি বছরের মতো এবারও ঈদকে সামনে রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকার ১৫শ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়।বিতরণ করা উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, সেমাই, দুধ, চিনি, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী।

এ সময় উপস্থিত ছিলেন ফেয়ার ইউনাইটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আল মামুন বাবু, আপতুন নেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মমতাজ উদ্দিন খান, দুমকি নতুন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম, উপজেলা কৃষকদলের সদস্য সচিব জাহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিবছরের মতো ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

আজকালের কন্ঠ/ আর এস/আর