মান্দায় থানা পুলিশ কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

মান্দায় থানা পুলিশ কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


মান্দা (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ৬, ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
মান্দায় থানা পুলিশ কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মান্দায় মান্দা থানা পুলিশ কর্তৃক পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে যোগদান করেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।

ইফতার মাহফিলে পুলিশ সুপার মান্দা থানার সকল অফিসার ও ফোর্সের সাথে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন। তিনি অফিসার ও ফোর্সদের আয়োজিত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে আত্মশুদ্ধি ও নৈতিকতা চর্চার আহ্বান জানান।

পুলিশ সুপার মান্দা থানা আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মান্দা থানার সকল অফিসার ও ফোর্সকে মাথা উঁচু করে সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি পবিত্র রমজান মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সকল ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশের তৎপরতা আরও জোরদার করার নির্দেশ দেন।

উক্ত ইফতার মাহফিলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)জনাব জয়ব্রত পাল, মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল মাহমুদ শাওন এবং সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন।