ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-ডিইএব এর জাতীয় গৃহায়ণ কতৃপক্ষ শাখার আহ্বায়ক কমিটি গঠন | Daily AjKaler Kontho

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-ডিইএব এর জাতীয় গৃহায়ণ কতৃপক্ষ শাখার আহ্বায়ক কমিটি গঠন


মোঃ আরাফাত আলী প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৬, ৪:০২ অপরাহ্ন
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-ডিইএব এর জাতীয় গৃহায়ণ কতৃপক্ষ শাখার আহ্বায়ক কমিটি গঠন

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-ডিইএব এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌ.মোঃ ইমাম উদ্দীন, ভারপ্রাপ্ত আহ্বায়ক প্রকৌ.মোঃ মুসলিম উদ্দিন, ও সদস্য সচিব প্রকৌ. কাজী মোঃ শাখাওয়াত হোসেন স্বাক্ষরিত ১৭ফেব্রুয়ারি ২০২৬ ইং এর এক পত্রে ডিইএব জাতীয় গৃহায়ণ কতৃপক্ষ শাখার প্রকৌ.নেজামুল হক মজুমদার ও প্রকৌ. গোলাম কিবরিয়াকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন।

কমিটির অন্যান্য কর্মকর্তাদের মধ্যে যুগ্ম আহ্বায়করা হলেন – প্রকৌ. মোঃ সোহেল সরকার, প্রকৌ. মোঃ অলিউল ইসলাম, প্রকৌ. মোঃ বরিউর রাশেদুর আলম, মোঃ রিয়াদুর হোসেন, এবং যুগ্ম সদস্য সচিবরা হলেন- মোঃ মাহমুদুর রহমান, মোঃ হুমায়ুন কবির, সচিব মোঃ ইমামুল ইসলাম।

এছাড়াও অন্যান্য সদস্যরা হলেন- প্রকৌ. হারুনুর রশিদ, প্রকৌ. মোঃ সোহেল, প্রকৌ. মোঃ শাহরিয়ার জনি, প্রকৌ. মোঃ ওমর ফারুক, প্রকৌ. মোঃ জহিরুল ইসলাম, প্রকৌ. মোঃ মোর্শেদ আলম, প্রকৌ. আব্দুল ওয়াদুদ তালুকদার, প্রকৌ. বাবুল আক্তার, প্রকৌ. মোঃ মোস্তাফিজুর রহমান, প্রকৌ. মোসাঃ শিরিন সুলতানা, প্রকৌ. মোঃ খায়রুল ইসলাম, প্রকৌ. মোঃ সানাউল্ল্যা।

বিএনপি অনুমোদিত পেশাজীবি সংগঠন ডিইএব- জাতীয় গৃহায়ণ কতৃপক্ষ শাখা’র ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে প্রকৌ. মোঃ নেজামুল হক মজুমদারকে আহবায়ক ও প্রকৌ. মোঃ গোলাম কিবরিয়াকে সদস্যসচিব নির্বাচিত করায় তারা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল সিনিয়র নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানিয়েছেন সেইসাথে বৈষম্যমুক্ত ও মানবিক বাংলাদেশ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) জাতীয় গৃহায়ণ কতৃপক্ষ শাখা যেন ভুমিকা রাখতে পারে সেক্ষেত্রে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আজকালের কন্ঠ/আর বি