বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


বরিশাল জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

০৪ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশন-এর আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিল অডিটোরিয়াম ভবনে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে অলঙ্কৃত করেছেন:

জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, উপ-পুলিশ মহাপরিদর্শক, বরিশাল রেঞ্জ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম

জনাব মোঃ খায়রুল আলম সুমন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বরিশাল।

জনাব ফারজানা ইসলাম, পুলিশ সুপার, বরিশাল।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় বরিশাল সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি