রাবিপ্রবি দাওয়াহ সার্কেলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

রাবিপ্রবি দাওয়াহ সার্কেলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


রাবিপ্রবি প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
রাবিপ্রবি দাওয়াহ সার্কেলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) রাবিপ্রবি দাওয়াহ সার্কেলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) রাবিপ্রবি ছাত্র হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাত্র হলের প্রভোষ্ট জিএম সাখাওয়াত হোসেন, রিসার্চ এন্ড ইনোভেশন ম্যানেজমেন্ট সেলের ভারপ্রাপ্ত পরিচালক ড. আবদুল্লাহ আল মামুন, সহকারী প্রক্টর মোহাম্মদ এজাজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মো: আতিয়ার রহমান বলেন, রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময়, কারণ এই মাসেই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআন নাজিল হয়েছে। আর কোরআন এমন এক অপূর্ব গ্রন্থ, যাতে বিশ্বজগতের সব রহস্য ও জীবনের প্রতিটি দিকনির্দেশনা নিহিত রয়েছে।

ইফতারে বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন এবং শিক্ষার্থীরা এই আয়োজনকে খুবই গুরুত্বপূর্ণ বলে অভিহিত করে ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।

আজকালের কন্ঠ/আর বি