
০৪ মার্চ বুধবার আর্মি গলফ ক্লাব ঢাকা, দি ইন্সটিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজিস্টস (আইটিইটি) বাংলাদেশ এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়, মন্ত্রী, খন্দকার আব্দুল মুক্তাদির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জি. মোহাম্মদ রেজাউল ইসলাম (রেজু), সভাপতি আইইবি ও চেয়ারম্যান রাজউক এবং মোহাম্মদ হাতেম, সভাপতি বিকেএমইএ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. ইঞ্জি. জুলহাসউদ্দিন, উপাচার্য, বুটেক্স; ইঞ্জি. মহিউদ্দিন আহমেদ (সেলিম), চেয়ারম্যান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশন, আইইবি; ইঞ্জি. আবদুস সোবহান, সিআইপি, ব্যবস্থাপনা পরিচালক, আউকো টেক্স গ্রুপ; এবং ইঞ্জি. সানজিদা ইসলাম তুলি, সমন্বয়ক, মায়ের ডাক।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন ইঞ্জি. এহসানুল করিম কায়সার, আহ্বায়ক, (আইটিইটি) বাংলাদেশ। সঞ্চালনায় ছিলেন, ইঞ্জি. মোঃ এনায়েত হোসেন, সদস্য সচিব (আইটিইটি) বাংলাদেশ এবং ইঞ্জিঃ মোহাঃ মইদুল ইসলাম (মঈদ), সদস্য সচিব, ইফতার কমিটি- আইটিইটি, সদস্য সচিব, সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট স্ট্যান্ডিং কমিটি-আইটিইটি, বাংলাদেশ সহ আগত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াত মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়, পরে সকলের জন্য দোয়া মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :