কুয়াকাটায় মাদক বিরোধী অভিযানে ২২০ গ্রাম গাঁজাসহ যুবক আটক | Daily AjKaler Kontho

কুয়াকাটায় মাদক বিরোধী অভিযানে ২২০ গ্রাম গাঁজাসহ যুবক আটক


কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা: প্রকাশের সময় : মার্চ ৪, ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন
কুয়াকাটায় মাদক বিরোধী অভিযানে ২২০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় মাদকবিরোধী বিশেষ অভিযানে আনুমানিক ২২০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরের দিকে কুয়াকাটা কেরানীপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে আটক যুবকের নাম মো. জুয়েল (২৫)। তার বাড়ি কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের ফাসিপাড়া এলাকার ২ নম্বর ওয়ার্ডে। অভিযানকালে তার কাছ থেকে আনুমানিক ২২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেকের উপস্থিতিতে অভিযানটি পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী জেলা কার্যালয়ের সদস্যরা। অভিযানে সহযোগিতা করে মহিপুর থানা পুলিশ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।এ ঘটনায় কুয়াকাটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাদকবিরোধী এ ধরণের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

আজকালের কন্ঠ/ আর এস/এম