
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর মোকাম বাজার লাইটেস স্ট্যান্ডের সিনিয়র সদস্য বুলু আহমদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাত আনুমানিক ৮ টার দিকে স্থানীয় একটি ফার্মেসিতে ঢুকে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফার্মেসিতে অবস্থানকালে হঠাৎ কয়েকজন ব্যক্তি সেখানে প্রবেশ করে বুলু আহমদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা তাকে মারধর করে দ্রুত স্থান ত্যাগ করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার প্রতিবাদে ভাদেশ্বর মোকাম বাজার লাইটেস স্ট্যান্ডের শ্রমিকরা মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। তাদের দাবি, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
আজকালের কন্ঠ/ আর এস/এস এ
আপনার মতামত লিখুন :