বাবা'র ভাত দিতে গিয়ে ঝিনাইদহে ট্রাক চাপায় কিশোরের মৃত্যু | Daily AjKaler Kontho

বাবা’র ভাত দিতে গিয়ে ঝিনাইদহে ট্রাক চাপায় কিশোরের মৃত্যু


মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : প্রকাশের সময় : মার্চ ২, ২০২৬, ৬:০০ অপরাহ্ন
বাবা’র ভাত দিতে গিয়ে ঝিনাইদহে ট্রাক চাপায় কিশোরের মৃত্যু

শ্রমিক বাবার জন্য ভাত দিতে গিয়ে ঝিনাইদহ সদরের নৃসিংহপুর নামক স্থানে ট্রাকের চাপায় হুসাইন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে সময় প্রান্ত নামের আরেক কিশোর আহত হয়। আজ সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার আব্দুর রাজ্জাক জানান, সকালে বাইসাইকেল যোগে হুসাইন তার বাবার জন্য নৃসিংহপুর ইটভাটাই খাবার নিয়ে আসছিল। পথিমধ্যে ভাটার সামনে পৌঁছালে কালিগঞ্জ থেকে ঝিনাইদহগামী একটি কাঠ বোঝায় ট্রাক পিছন দিক থেকে সাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে সাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে হুসাইন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে রাস্তার পাশে পড়ে আহত হয় ওই সাইকেলে থাকা হুসাইনের বন্ধু প্রান্ত। প্রান্তকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত হুসাইন কয়েরগাছি গ্রামের শাহিন রহমানের ছেলে এবং যশোরের একটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করতো।এদিকে দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা ।

আজকালের কন্ঠ/ আর এস/এস