তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের আগৈলঝাড়ায় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় | Daily AjKaler Kontho

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের আগৈলঝাড়ায় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়


মো: আশরাফ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৭:১৭ অপরাহ্ন
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের আগৈলঝাড়ায় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন নিজ নির্বাচনী এলাকা বরিশাল-১ আসনের আগৈলঝাড়া উপজেলায় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে আগৈলঝাড়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়। মন্ত্রী পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে অডিটোরিয়ামে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে মন্ত্রী প্রথমে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হন এবং তাদের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এরপর উপজেলা মুক্তিযোদ্ধারা ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করে নেন।

পর্যায়ক্রমে উপজেলা বিএনপির নেতাকর্মী, ছাত্রদল, যুবদল, মহিলাদল, শ্রমিক দল এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা মন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময় শেষে মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আগৈলঝাড়াকে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সমন্বয়ের মাধ্যমে এলাকার চলমান উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তি ও গণমাধ্যমের প্রসারে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সৎ ও দায়িত্বশীলভাবে কাজ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, মন্ত্রীর এই সফর আগৈলঝাড়ার উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার।

আজকালের কন্ঠ/আর বি