
নাটোরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার রাত ১২-০১ মিনিটে শহরের কানাইখালী মাঠে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের সুচনা হয়।
শুরুতেই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একে একে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন করে। পরে শহীদদের আত্মার মাগফেরাৎ কামনায় এক মিনিট নিরবতা পালন ও দেশের শান্তি সমৃদ্ধি কামনায় শপথ গ্রহন করা হয়। এসময় শহীদ মিনার এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেন প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক আসমা শাহীন,পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার আব্দুল ওয়াহাব ও জেলা বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ সহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। একইভাবে উপজেলাগুলোতেও যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
এদিকে ভোর থেকে শিশু কিশোর সহ বিভিন্ন স্কুল কলেজ ও বিভিন্ন এনজিও ,সামাজিক , মানবধিকার কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :