
রমজানের দ্বিতীয় দিনে কুড়িগ্রাম জেলা শহরে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা। সোমবার (তারিখ) বিকেলে জেলা শহরের মারকাজ মসজিদ-এর সামনে থেকে ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়।
সংগঠনটির পক্ষ থেকে প্রায় ৫০ জন পথচারীর হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলার সদস্য সচিব খন্দকার আল ইমরান, মুখ্য সংগঠক মোঃ সাকিব মিয়া, মুখপাত্র জান্নাতুল ফিরদাউস মিম, যুগ্ম আহ্বায়ক অনামিলা আক্তার রিতু এবং সিনিয়র সদস্য সচিব মোঃ সাজ্জাদ হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রোগ্রাম শেষের সদস্য সচিব খন্দকার আল ইমরান বলেন- “আমরা একদিন মারা যাব কিন্তু আমাদের ভালো কাজগুলো রয়ে যাবে, এই কাজগুলো আরো বেশি করতে পারি –এজন্য সবার দোয়া কামনা করছি ”
মুখপাত্র জান্নাতুল ফেরদৌস মিম বলেন,– “আমরা দুনিয়ায় এসেছি ভালো কাজ করার জন্য তর অনুযায়ী থাকার চেষ্টা করছি সেটা ছোট্ট পরিসর হোক কিংবা বড় পরিসরে হোক ”
সিনিয়র সদস্য সচিব মোঃ সাজ্জাদ হোসেন বলেন,-” হাদিসে রয়েছে রোজাদারকে ইফতার করালে রোজার সওয়াব পাওয়া যায়, রোজাদার এর সওয়াব থেকেও কিছু কমে না।তাই আমরা ক্ষুদ্র পরিসরে হলেও কুড়িগ্রামের মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি ”
সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে,বলে সামাজের সকল মানুষের সহোযোগীতা কামানা করেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :