
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কোস্ট ফাউন্ডেশন এর কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালেই নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ সুরে সুর মিলিয়ে তারা ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন, এবং তাঁদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান,শাখা (বিএ) শেখ কিরণ জমিদারসহ শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী’রা।
অনুষ্ঠানে কোস্ট ফাউন্ডেশন শাখা’র শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান,শাখা (বিএ) শেখ কিরণ জমিদার গণমাধ্যমকে বলেন,ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য প্রেরণা। মাতৃভাষার মর্যাদা রক্ষায় তাঁদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরা, এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।
১৯৯৮ সালে প্রতিষ্ঠিত কোস্ট ফাউন্ডেশন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের একটি শীর্ষস্থানীয় অলাভজনক, আঞ্চলিক ও বেসরকারি উন্নয়ন সংস্থা। “উপকূল দরিদ্রের টিকে থাকার সংগ্রামে অবিচল অংশীদার” প্রতিপাদ্য নিয়ে সংস্থাটি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, দুর্যোগ ঝুঁকি হ্রাস, ক্ষুদ্রঋণ কার্যক্রম, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সংস্থাটির পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় বলে জানানো হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :