মান্দা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার | Daily AjKaler Kontho

মান্দা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার


আরিফ হোসেন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
মান্দা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

অদ্য ইং ২০/০২/২৬ নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোহাঃ আব্দুল গনি মান্দা থানার নেতৃত্বে মান্দা থানা পুলিশের একটি টিম সতীহাট এলাকায় মাদক অভিযান পরিচালনা করে।

অভিযানে ১নং আসামি আদরি (২৮) মাদক বিক্রেতা, স্বামী নিমাই, গ্রাম শ্রীরামপুর, ঋষিপাড়া,। ২। সহযোগী মাদক বিক্রেতা মোহাম্মদ তারেক (২১) পিতা মোঃ তাহের উদ্দিন গ্রামঃ গোবিন্দপুর উভয় থানা মান্দা জেলা নওগাঁ মাদকসহ গ্রেফতার করা হয় । তাদের হেফাজত থেকে এবং দেখানো মতে ৩ তিন কেজি গাঁজা ১নং আসামি আদরীর বাসা হইতে উদ্ধার করা হয়।

তারা দুইজন বেশ কিছুদিন যাবৎ সতীহাট এলাকায় গাজার ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আজকে তাদের গাঁজাসহ গ্রেফতার করে। তাদের দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আজকালের কন্ঠ/আর বি