সাতক্ষীরা ঝাউডাঙ্গা বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাহেদ হোসানের মোবাইল কোর্ট পরিচালনা | Daily AjKaler Kontho

সাতক্ষীরা ঝাউডাঙ্গা বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাহেদ হোসানের মোবাইল কোর্ট পরিচালনা


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সাতক্ষীরা ঝাউডাঙ্গা বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাহেদ হোসানের মোবাইল কোর্ট পরিচালনা

সাতক্ষীরার ঝাউডাঙ্গা বাজারের চাল, ডাল, ছোলা, পেয়াজ, রসুন, আদা, সবজি, কলা, ফল, খেজুরের দোকানসহ বিভিন্ন মুদি দোকানে পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি তদারকিতে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ে যৌথ উদ্যোগে শুক্রবার অভিযান পরিচালিত হয়।

এ সময় দোকানে দ্রব্যসামগ্রীর মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষিত না থাকা, পাইকারি দামের পার্থক্য থাকা এবং খুচরা ও পাইকারি দামের পাকা রশিদ না ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ২টি মামলায় ২০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ক্রেতা, বিক্রেতা ও ব্যবসায়ীদের কথা বলে সংশ্লিষ্ট সকলকে সচেতন করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহেদ হোসেন।

আজকালের কন্ঠ/আর বি