কবিরহাটে তেলের গাড়ি দোকানে ঢুকে নিহত ১ | Daily AjKaler Kontho

কবিরহাটে তেলের গাড়ি দোকানে ঢুকে নিহত ১


শাহাদাত হোসেন, নোয়াখালী জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২০, ২০২৬, ৩:৫১ অপরাহ্ন
কবিরহাটে তেলের গাড়ি দোকানে ঢুকে নিহত ১

নোয়াখালীর কবিরহাট উপজেলা একটি নিয়ন্ত্রণহীন তেলের গাড়ি সড়কের পাশের দোকানে ঢুকে পড়ায় একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার(২০ ফেব্রুয়ারি) সকালে দ্রুতগতিতে আসা তেলের গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অবস্থিত একটি মুদি দোকানে সজোরে ধাক্কা দেয় এতে দোকানটি দুমড়ে-মুচড়ে যায়। দোকানের ভেতরে থাকা তিনজনের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান গুরুতর আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেছেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী নিহত ব্যক্তির মরদেহ সড়কে রেখে অবরোধ শুরু করেন। এতে গুরুত্বপূর্ণ ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

খবর পেয়ে এলাকার সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম ঘটনাস্থলে যান। তিনি এলাকাবাসীর দাবির প্রতি সহমত প্রকাশ করে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান এবং নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তাঁর আশ্বাসের পর স্থানীয়রা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সংসদ সদস্য নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। তেলের গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের কন্ঠ/আর বি