বাউফল পৌরসভাকে আধুনিক মডেল হিসেবে গড়তে চান মেয়র প্রার্থী সামুয়েল আহমেদ লেলিন | Daily AjKaler Kontho

বাউফল পৌরসভাকে আধুনিক মডেল হিসেবে গড়তে চান মেয়র প্রার্থী সামুয়েল আহমেদ লেলিন


হুমায়ুন কবির রাব্বি, রিপোর্টার প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ৩:২৮ অপরাহ্ন
বাউফল পৌরসভাকে আধুনিক মডেল হিসেবে গড়তে চান মেয়র প্রার্থী সামুয়েল আহমেদ লেলিন

আসন্ন বাউফল পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনায় এসেছেন তরুণ সমাজসেবক ও জনবান্ধব নেতা সামুয়েল আহমেদ লেলিন। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় সাধারণ ভোটারদের মাঝে তাকে নিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক উদ্দীপনা।

​জনগণের দাবি ও প্রার্থীতা: স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, সামুয়েল আহমেদ লেলিন একজন পরিচ্ছন্ন ইমেজের মানুষ। বাউফল পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট উন্নয়ন এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে তার মতো একজন সাহসী নেতৃত্বের প্রয়োজন বলে মনে করছেন সাধারণ মানুষ।

​লেলিনের লক্ষ্য: নিজের প্রার্থীতা নিয়ে সামুয়েল আহমেদ লেলিন বলেন, “আমি পদের জন্য নয়, বাউফলবাসীর সেবক হতে চাই। এই পৌরসভাকে একটি আধুনিক, ডিজিটাল এবং নাগরিকবান্ধব মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে আমি বাউফলকে একটি নিরাপদ ও উন্নত জনপদ হিসেবে উপহার দেব।”

​মাঠে দাপুটে বিচরণ: ইতিমধ্যেই তিনি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মানুষের আস্থা অর্জন করেছেন। তরুণ প্রজন্মের মাঝে লেনিনের জনপ্রিয়তা চোখে পড়ার মতো। হাট-বাজার থেকে শুরু করে পাড়া-মহল্লার চায়ের আড্ডায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তার নাম।

আজকালের কন্ঠ/আর বি