সাতক্ষীরা জেলা প্রশাসকের বাংলোতে মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

সাতক্ষীরা জেলা প্রশাসকের বাংলোতে মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সাতক্ষীরা জেলা প্রশাসকের বাংলোতে মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা প্রশাসকের বাংলাতে মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচনী পরবর্তী সভা অনুষ্ঠিত হয় ,জেলা প্রশাসক আফরোজা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের ড. আরিফুল ইসলাম,পুলিশ সুপার আরেফিন জুয়েল, ৩৭ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাভিদ মঞ্জুর, ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকূর রহমান, সিভিল সার্জন আব্দূস সালাম, ডিজিএফ আই এর উপপরিচালক চৌধুরী রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি আবূল কাসেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ।বক্তারা বলেন, রিটার্নিং অফিসারের নেতৃত্বে নির্বাচনী টিম নিরপেক্ষভাবে কাজ করার জন্য সুষ্ঠু ও শান্তিপূর্ণ একটি ভোট উপহার দেওয়া সম্ভব হয়েছে। এছাড়া এ নির্বাচনে প্রশাসনের কোঅর্ডিনেশন ছিল চমৎকার। সুষ্ঠু ভোটের জন্য সাতক্ষীরার সকল জনগণকে ধন্যবাদ জানানো হয় মতবিনিময় সভায়।