বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়ের সাথে 'ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন বাংলাদেশ ২০২৬' এর প্রতিনিধি দলের নির্বাচন পরবর্তী বিদায়ী সাক্ষাৎ | Daily AjKaler Kontho

বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়ের সাথে ‘ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন বাংলাদেশ ২০২৬’ এর প্রতিনিধি দলের নির্বাচন পরবর্তী বিদায়ী সাক্ষাৎ


বরিশাল জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়ের সাথে ‘ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন বাংলাদেশ ২০২৬’ এর  প্রতিনিধি দলের নির্বাচন পরবর্তী বিদায়ী সাক্ষাৎ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ পর্যবেক্ষণ করতে প্রায় ০২ মাস পূর্বে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিগণ বরিশাল আসেন।

এ সময় তারা বরিশাল বিভাগের আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, প্রশাসন, সাংবাদিক, প্রার্থী ও ভোটারসহ সকল অংশীজনের সাথে মতবিনিময় করেন এবং নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

১৫,০২,২০২৬ তারিখ বিদায়ী সাক্ষাৎকালে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিগণ ডিআইজি মহোদয়ের সাথে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার মাধ্যমে জনগণের ভোটাধিকার পুন:প্রতিষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার শুভকামনা করেন।

আজকালের কন্ঠ/আর বি