
সারাদেশে নির্বাচন-পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাসহ রাষ্ট্রের সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে এক জরুরি বৈঠক রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামীকাল সোমবার বিকেলে ১১ দলীয় জোট ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাস্তবায়নে নেতাকর্মীদের সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, পটুয়াখালী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন; মহানগরীর কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন; কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন সরকার; কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান ও মুহাম্মদ শামছুর রহমান; মহানগরীর কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ আল আমিন, অ্যাডভোকেট এস. এম. কামাল উদ্দিন, আব্দুস সালাম, শেখ শরীফ উদ্দিন আহমদ, কামরুল আহসান হাসান, সৈয়দ সিরাজুল হক, শাহীন আহমেদ খান ও মাওলানা শরীফুল ইসলাম; সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন এবং সহকারী অফিস সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।
আপনার মতামত লিখুন :