জামায়াত আমিরের বাসায় তারেক রহমান | Daily AjKaler Kontho

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ৭:৩১ অপরাহ্ন
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের বাসা থেকে রওনা হন তিনি। পরে সন্ধ্যা ৭টার দিকে ডা. শফিকুর রহমানের বাসায় পৌঁছান। এছাড়া রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে দেখা গেছে, বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসনসংখ্যা ২১২। দীর্ঘ দেড় দশক পর এমন ‘ভূমিধস’ বিজয় দলটির কর্মী-সমর্থকদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে।