ঘাড় ও মাথার ব্যথার সাবধান | Daily AjKaler Kontho

ঘাড় ও মাথার ব্যথার সাবধান


লাইফস্টাইল ডেস্ক : প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ৬:০৮ অপরাহ্ন
ঘাড় ও মাথার ব্যথার সাবধান

দীর্ঘসময় মাথা সামনে ঝুঁকিয়ে রাখলে ঘাড়ের পেশি বিশেষ করে সার্ভাইক্যাল এক্সটেনসর, আপার ট্রাপিজিয়াস ও লেভেটর স্ক্যাপুলা অতিরিক্ত চাপে পড়ে।সারাদিন ফোনে ঝুঁকে থাকা, ল্যাপটপের দিকে তাকিয়ে কাজ এটাই এখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ।

কিন্তু জানেন কি, আপনি যখন মোবাইলের দিকে ঝুঁকে থাকেন, তখন আপনার মাথার ওজন ঘাড়ে পাঁচ গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে? যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যানেস্থেসিওলজি ও ইন্টারভেনশনাল পেইন মেডিসিন বিশেষজ্ঞ ডা. কুনাল সুদ সতর্ক করে বলেন, স্বাভাবিক ভঙ্গিতে মানুষের মাথার ওজন প্রায় ১০ থেকে ১২ পাউন্ড।

কিন্তু ঘাড় ৪৫ থেকে ৬০ ডিগ্রি সামনে ঝুঁকলেই সেই চাপ ৪০ থেকে ৬০ পাউন্ডের সমান হয়ে যায়। অর্থাৎ, ছোট্ট একটি স্ক্রিনের দিকে তাকানোই আপনার ঘাড়ের ওপর ৩ থেকে ৫ গুণ বেশি চাপ ফেলছে।

ডা. সুদের মতে, দীর্ঘসময় মাথা সামনে ঝুঁকিয়ে রাখলে ঘাড়ের পেশি বিশেষ করে সার্ভাইক্যাল এক্সটেনসর, আপার ট্রাপিজিয়াস ও লেভেটর স্ক্যাপুলা অতিরিক্ত চাপে পড়ে। এতে তৈরি হয়—সার্ভিকোজেনিক হেডেক (যেখানে ব্যথা শুরু হয় ঘাড়ে, অনুভূত হয় মাথায়)

শুধু তাই নয়, দীর্ঘদিন এমন চললে কাঁধে টান, ঘাড় শক্ত হয়ে যাওয়া এবং নড়াচড়ার সীমাবদ্ধতাও দেখা দিতে পারে।যেসব লক্ষণে সতর্ক হবেন
ভুল ভঙ্গির সমস্যা সাধারণত ধীরে ধীরে বাড়ে। খেয়াল করুন—

সকালে ঘাড় শক্ত লাগা,সারাদিন কাজের পর মৃদু ব্যথা বাড়া,মাথার পেছনে চাপ অনুভব,কাঁধে ভারী ভাব ,দীর্ঘ সময় স্ক্রিন ব্যবহারের পর অস্বস্তি, যা নড়াচড়া করলে কমে।সমাধান: সমস্যা এড়িয়ে যেতে কিছু কার্যকর পরামর্শ দিয়েছেন ডা. নাগারাজ। এগুলো হলো:

বসার সময় কান যেন কাঁধের সরলরেখায় থাকে ,প্রতি ৩০–৪০ মিনিটে ছোট বিরতি নিন,দাঁড়িয়ে স্ট্রেচ করুন বা কিছুক্ষণ হাঁটুন ,‘চিন টাক’ (থুতনি ভেতরে টেনে আনা) অনুশীলন করুন ,ঘাড় হালকা পেছনে নেওয়ার ব্যায়াম করুন , কাঁধের ব্লেড চেপে ধরার অনুশীলন করুন , বুক ও কাঁধের সামনের পেশি স্ট্রেচ করুন ,অনেকে ভাবেন, মাথাব্যথা মানেই স্ট্রেস। কিন্তু ডা. সুদের মতে, স্ট্রেস পেশির টান বাড়ালেও আসল যান্ত্রিক ট্রিগার হলো ভুল স্ক্রিন উচ্চতা ও সামনের দিকে ঝুঁকে থাকা ভঙ্গি। অর্থাৎ, ভঙ্গি ঠিক না করলে স্ট্রেসের চিকিৎসা করেও পুরো সমাধান মিলবে না।

আমরা এখন ‘স্ক্রিন যুগে’ বাস করছি। কাজ, বিনোদন, যোগাযোগ সবই স্ক্রিনকেন্দ্রিক। কিন্তু প্রতিদিন কয়েক ঘণ্টা ভুল ভঙ্গিতে বসে থাকলে তা ধীরে ধীরে ঘাড়, কাঁধ ও মেরুদণ্ডের ক্ষতি করছে। তাই স্ক্রিনের উচ্চতা ঠিক করুন, বিরতি নিন, ভঙ্গি সচেতন হোন। ছোট পরিবর্তনই বড় ব্যথা থেকে বাঁচাতে পারে।

আজকালের কন্ঠ/ আর এস