আলেমদের সঙ্গে মতবিনিময়ে এমপি রেজু শেখ: ইসলামী আদর্শে উন্নয়নের অঙ্গীকার | Daily AjKaler Kontho

আলেমদের সঙ্গে মতবিনিময়ে এমপি রেজু শেখ: ইসলামী আদর্শে উন্নয়নের অঙ্গীকার


মোঃ ফিরোজ আহমেদ , আত্রাই প্রতিনিধি : প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ৫:০৯ অপরাহ্ন
আলেমদের সঙ্গে মতবিনিময়ে এমপি রেজু শেখ: ইসলামী আদর্শে উন্নয়নের অঙ্গীকার

নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু বলেছেন, ইসলামী মূল্যবোধকে ধারণ করেই তিনি তাঁর নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চান। তিনি উল্লেখ করেন, একজন মুসলমান হিসেবে যেমন নামাজ, রোজা, হজ ও যাকাতে বিশ্বাস রাখা হয়, তেমনি সমাজ ও রাষ্ট্র পরিচালনায় ইসলামী আদর্শও সমানভাবে গুরুত্বপূর্ণ।

শনিবার দলীয় কার্যালয়ে নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় নওগাঁ জেলা ও রাণীনগর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দসহ আত্রাই উপজেলার বিভিন্ন মাদ্রাসার আলেমরা উপস্থিত ছিলেন।

এমপি রেজু শেখ বলেন, দেশের হক্কানী আলেমরা সবসময় জাতিকে সঠিক দিকনির্দেশনা দিয়ে আসছেন। সাম্প্রতিক জাতীয় নির্বাচনেও তাঁর নির্বাচনী এলাকাসহ সারাদেশে আলেম সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে তিনি উল্লেখ করেন। ভবিষ্যতেও উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে আলেমদের পরামর্শকে অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নওগাঁ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি রাশেদ ইলিয়াস, সাধারণ সম্পাদক হেলাল হাশেমী, রাণীনগর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি কাজী মাওলানা মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক মুফতি আকরাম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/ আর এস/এফ