
বরিশাল নগরীতে অনুমোদনহীন অটোরিকশার অবৈধভাবে চলাচলের কারণে চরম জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলিতে অবৈধ অটো চলাচল করার ফলে প্রতিনিয়ত যানজট তৈরি হচ্ছে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। বিশেষ করে স্কুল–কলেজ সময় ও অফিস আওয়ারে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
সাধারণ পথচারিরা বলেন,এসব অটোর কোনো বৈধ রুট পারমিট নেই, নেই নির্দিষ্ট স্ট্যান্ড। যত্রতত্র যাত্রী ওঠানামার কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। একাধিকবার অভিযোগ করা হলেও কার্যকর ব্যবস্থা দেখা যায়নি।
নগরবাসীর দাবি, অবিলম্বে অবৈধ অটো চলাচল বন্ধ করে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হোক।
মোঃ আমির আলি বলেন ,আমি নগরীর একজন বাসিন্দা। আমাদের এলাকায় বর্তমানে অনুমোদনহীন অটোরিকশা অবৈভাবে চলাচল করছে, যার কারণে প্রতিদিন তীব্র যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। যত্রতত্র যাত্রী ওঠানামা ও কোনো নির্দিষ্ট রুট না থাকায় সাধারণ মানুষ খুব ভোগান্তিতে পড়ছে। এবং নগরবাসীর দাবি, অবিলম্বে অবৈধ অটো চলাচল বন্ধ করে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হোক।
আজকালের কন্ঠ/ আর এস/জে
আপনার মতামত লিখুন :