
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা-এ প্রবাস ফেরত এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নির্বাচনের আগের রাত থেকে নিখোঁজ থাকার একদিন পর শনিবার সকালে বালুর মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সোহাগ উপজেলার সোনাপুর ইউনিয়নের লালগাজী মিঝি বাড়ির বাসিন্দা। পরিবার ও স্থানীয়রা জানান, তিনি কিছুদিন আগে প্রবাস থেকে দেশে ফেরেন এবং ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পাশাপাশি তিনি বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন বলেও জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, নির্বাচনের আগের রাতে সোহাগ বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি ফিরে আসেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।শনিবার সকালে উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নের পাটোয়ারী রাস্তার মাথার কাছে একটি বালুর মাঠে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজকালের কন্ঠ/ আর এস/জে
আপনার মতামত লিখুন :