নতুন সরকারের শপথ কবে জানুন | Daily AjKaler Kontho

নতুন সরকারের শপথ কবে জানুন


আজকালের কন্ঠ ডেস্ক: প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৪, ২০২৬, ১:৪৬ অপরাহ্ন
নতুন সরকারের শপথ কবে জানুন

আগামী ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকারের শপথ সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।আজ (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, দ্রুতই নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এটি কোনোভাবেই ১৬ বা ১৭ ফেব্রুয়ারির পর হবে না।তিনি বলেন, শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রধান উপদেষ্টা ও মন্ত্রিসভার পক্ষ থেকে দ্রুত দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আজকালের কন্ঠ/ আর এস