নওগাঁ ৪-মান্দা আসনে বিএনপির প্রার্থী ডঃ একরামুল বারী টিপু বিজয়ী | Daily AjKaler Kontho

নওগাঁ ৪-মান্দা আসনে বিএনপির প্রার্থী ডঃ একরামুল বারী টিপু বিজয়ী


আরিফ হোসেন, মান্দা (নওগাঁ) উপজেলা প্রতিনিধি প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০২৬, ৮:০৮ অপরাহ্ন
নওগাঁ ৪-মান্দা আসনে বিএনপির প্রার্থী ডঃ একরামুল বারী টিপু বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনের বেসরকারি ফলে বিএনপির প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপুকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৩ হাজার ৯২৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী খন্দকার আব্দুর রাকিব দাঁড়িপাল্লা প্রতীকে ৯৭ হাজার ৫৮৫ ভোট পেয়েছেন। তাদের মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ৩৬হাজার ৩৩৯।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়।

রাত ১১টার সময় সহকারী রিটানিং কর্মকর্তা ও মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৮৬২ জন।

এই আসনে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে ১ লাখ ৪৩ হাজার ২৭৬ এবং না ভোট দিয়েছে ৬৮ হাজার ৯৭৩ জন। এখানে মোট ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।