বান্দরবানে বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরী বেসরকারিভাবে নির্বাচিত | Daily AjKaler Kontho

বান্দরবানে বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরী বেসরকারিভাবে নির্বাচিত


মোঃ চান মিয়া, লামা উপজেলা প্রতিনিধি প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
বান্দরবানে বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরী বেসরকারিভাবে নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু ১ লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলাপ্রশাসক শামীম আরা রিনি এ ফলাফল ঘোষণা করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আবু সাঈদ মো. সুজাউদ্দিন পেয়েছেন ২৬ হাজার ১৬২ভোট।

এছাড়াও, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৪ হাজার ৭১৮ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ ওয়ালী উল্লাহ পেয়েছেন ২ হাজার ৪৩৫ ভোট।

অন্যদিকে, এই আসনে গণভোটে ‘না’ ভোট পড়েছে সবচেয়ে বেশি। গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ৭১ হাজার ৪১৭ টি এবং না ভোট পড়েছে ৯০ হাজার ১৫৬ টি।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ১৫ হাজার ৪২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৭৭৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬৪৭ জন।

আজকালের কন্ঠ/আর বি