পটুয়াখালী-২ আসনে শফিকুল ইসলাম মাসুদ নির্বাচিত | Daily AjKaler Kontho

পটুয়াখালী-২ আসনে শফিকুল ইসলাম মাসুদ নির্বাচিত


আজকালের কন্ঠ ডেস্ক : প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
পটুয়াখালী-২ আসনে শফিকুল ইসলাম মাসুদ নির্বাচিত

পটুয়াখালী-২ বাউফল আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ ৯৮ হাজার ৪৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।পটুয়াখালী-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের শহিদুল আলম তালুকদার পেয়েছেন ৭২ হাজার ১৯১ ভোট।

তৃতীয় অবস্থানে থাকা হাতপাখার প্রার্থী আবদুল মালেক পেয়েছেন ১৪ হাজার ১৫৯ ভোট। মোট ১১৫টি কেন্দ্রে মোট ৩১৫০০০ ভোটারের মধ্যে ১৮৫১৯৩ জন ভোট দিয়েছেন।

এদিকে হ্যাঁ ভোট দিয়েছেন ১১১৪৯১ জন আর না ভোট দিয়েছেম ৬০৭২০ জন।

আজকালের কন্ঠ/ আর এস