জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি | Daily AjKaler Kontho

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

আগামীকালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ (১১ ফেব্রুয়ারি) বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়- রাজধানীর গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের ১০/সি বাড়িতে বিকেল ৪টার দিকে এই সংবাদ সম্মেলন শুরু হবে। এতে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকালের কন্ঠ/আর বি