
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের ৪ টি নির্বাচনী আসনে গণভোট ও সংসদ নির্বাচনের ভোটের ব্যালট পেপার,ব্যালট বক্স সহ সকল প্রকার সরঞ্জাম বিতরণ করা হয়েছে। জেলার সাতটি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ উপকরণগুলো ভোট কেন্দ্রের ভোটগ্রহন কর্মকর্তাদের নিকট হস্তান্তর করেন।
আজ বুধবার বেলা ১১ টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নাটোর-২ আসনের ১০৫টি ভোট কেন্দ্রের ভোটগ্রহন কর্মকর্তাদের নিকট উপকরণসমূহ হস্তান্তর করেন নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আরিফ আদনান।
এ সময় ভোটগ্রহন কর্মকর্তাদের উদ্দেশ্যে সহকারী রিটার্নিং অফিসার বলেন,নির্বাচনী মালামাল কেন্দ্রে পৌছানো হচ্ছে। নির্বাচন নিরপেক্ষ নিশ্চিত করতে আইনশৃংখলা বাহীনি মাঠে রয়েছে।
আজকালের কন্ঠ/আর এস/আর
আপনার মতামত লিখুন :