বেগমগঞ্জে র‍্যাবের রোবাস্ট পেট্রোল মহড়া ও চেকপোস্ট স্থাপন এবং আকস্মিক তল্লাশি অভিযান জোরদার | Daily AjKaler Kontho

বেগমগঞ্জে র‍্যাবের রোবাস্ট পেট্রোল মহড়া ও চেকপোস্ট স্থাপন এবং আকস্মিক তল্লাশি অভিযান জোরদার


সাইফুল ইসলাম নোয়াখালী (বেগমগঞ্জ) প্রতিনিধি : প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২৬, ৬:২৪ অপরাহ্ন
বেগমগঞ্জে র‍্যাবের রোবাস্ট পেট্রোল মহড়া ও চেকপোস্ট স্থাপন এবং আকস্মিক তল্লাশি অভিযান জোরদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নাশকতামূলক কার্যক্রম প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব।আজ নোয়াখালীর অন্যতম শহর চৌমুহনী ও বেগমগঞ্জ উপজেলায় এই কার্যক্রম পরিচালনা করে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্প।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোঃ মুহিত কবীর এবং ক্যাপ্টেন নাসিম রেজা এর নেতৃত্বে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা সহ বিভিন্ন উপজেলায় র‍্যাবের রোবাস্ট পেট্রোল মহড়া, চেকপোস্ট স্থাপন এবং আকস্মিক তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে বলে সাংবাদিকদের জানান।

র‍্যাব-১১, আরও জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখা সহ নির্বাচন পূর্ববর্তী অস্থিতিশীল পরিবেশ নিয়ন্ত্রন এবং সুষ্ঠ এবং নিরপেক্ষ ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে এ কার্যক্রম চলছে।

রোবাস্ট টহল বৃদ্ধি, যৌথ মহড়া ও চেকপোস্ট স্থাপনের মাধ্যমে মোটরসাইকেল ও সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া জেলার প্রবেশমুখ, কেপিআই, গুরুত্বপূর্ণ মোড়, বাস টার্মিনাল, রেলস্টেশন ও বাজার এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

বর্তমানে দায়িত্বপূর্ণ এলাকা নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সার্বিক পরিস্থিতি এবং হাইওয়ে রোডে উভয়মুখী যান চলাচল স্বাভাবিক রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ আসন্ন নির্বাচনী পরিবেশ সুষ্ঠ ও নিরপেক্ষ রাখার এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর এই অভিযান অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/ আর এস/ এস