চন্দ্রদ্বীপ ইউনিয়নে গর্ভবতী নারীর ওপর হামলা ও নারী হেনস্থার প্রতিবাদে বিশাল মহিলা বিক্ষোভ মিছিল | Daily AjKaler Kontho

চন্দ্রদ্বীপ ইউনিয়নে গর্ভবতী নারীর ওপর হামলা ও নারী হেনস্থার প্রতিবাদে বিশাল মহিলা বিক্ষোভ মিছিল


আজকালের কন্ঠ ডেস্ক : প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২৬, ২:২০ অপরাহ্ন
চন্দ্রদ্বীপ ইউনিয়নে গর্ভবতী নারীর ওপর হামলা ও নারী হেনস্থার প্রতিবাদে বিশাল মহিলা বিক্ষোভ মিছিল

চন্দ্রদ্বীপ ইউনিয়নে গর্ভবতী নারীর ওপর হামলা ও নারী হেনস্থার প্রতিবাদে বিশাল মহিলা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।​চন্দ্রদ্বীপ ইউনিয়নে বিএনপি সন্ত্রাসীদের হাতে এক অন্তঃসত্ত্বা নারী নির্মম শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। শুধু তাই নয়, মহিলা জামায়াত কর্মীদের ওপর ন্যাক্কারজনক হামলা ও শ্লীলতাহানির মতো জঘন্য ঘটনা ঘটিয়েছে তারা।

​একজন গর্ভবতী মায়ের পেটে লাথি মারা এবং মা-বোনদের ওপর হাত তোলা কোনো রাজনৈতিক শিষ্টাচার হতে পারে না; এটি চরম অমানবিকতা এবং কাপুরুষতা।​​অবিলম্বে বিচার: প্রকাশ্যে নারী নির্যাতনকারী সন্ত্রাসী ও তাদের মদতদাতাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

​নিরাপত্তা নিশ্চিতকরণ: আমাদের মা-বোনদের জীবনের নিরাপত্তা দিতে প্রশাসনকে কঠোর ভূমিকা নিতে হবে।​ন্যায়বিচার: নির্যাতিতা গর্ভবতী মা এবং আহত জামায়াত কর্মীদের উপযুক্ত বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
​”নারীর ওপর হামলা কেন? প্রশাসন জবাব চাই!”
“সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও!”
মা-বোনদের রক্ত আর চোখের পানি বৃথা যেতে দেওয়া হবে না। এই ন্যাক্কারজনক হামলার দাঁতভাঙা জবাব রাজপথেই দেওয়া হবে।

আজকালের কন্ঠ/ আর এস