আত্রাইয়ে বিএনপির বিশাল নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

আত্রাইয়ে বিএনপির বিশাল নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত


মোঃ ফিরোজ আহমেদ , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২৬, ১:০৯ অপরাহ্ন
আত্রাইয়ে বিএনপির বিশাল নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত

সবার আগে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে ৮ ফেব্রুয়ারি রবিবার বিকেল সারে ৪টায় আত্রাই উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠ থেকে বিশাল নির্বাচনী প্রচারণা মিছিল শুরু হয়ে উপজেলা মাঠে শেষ হয়।

আত্রাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগরের সঞ্চালনায় মিছিল ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু। এছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী এস এম রেজাউল ইসলাম রেজু, রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ এছাহক আলী, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সাখিদার, রাণীনগর উপজেলা সাধারণ সম্পাদক মোসারব হোসেন, আত্রাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল জলিল চকলেট, সংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, যুবদল নেতা খোরশেদ আলম, পারভেজ, আশরাফুল ইসলাম (লিটন), এডভোকেট আব্দুল মতিন, ব্যারিস্টার টুটুল, ইঞ্জিনিয়ার বিরাজসহ মিছিলে অংশ নেন উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতাকর্মী, অঙ্গসংগঠন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী।

প্রধান অতিথি আবু বকর সিদ্দিক নান্নু বলেন,গণতন্ত্র পুনরুদ্ধার করতে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপিকে শক্তভাবে সংগঠিত হতে হবে।নেতাকর্মীরা সতর্ক, একত্রিত ও দৃঢ় মনোভাব নিয়ে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করবে।আগামী জাতীয় নির্বাচনে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার করতে হবে এবং জনগণের পাশে সবসময় দাঁড়াতে হবে। তিনি আরো বলেন,বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করলে,জনগণকে সাথে নিয়ে বিএনপি নতুন বাংলাদেশ গঠন করবে।

আজকালের কন্ঠ/ আর এস/এফ