নড়াইলে কৃষি উদ্যোক্তাকে হয়রানি অভিযোগ | Daily AjKaler Kontho

নড়াইলে কৃষি উদ্যোক্তাকে হয়রানি অভিযোগ


নড়াইল প্রতিনিধি: প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
নড়াইলে কৃষি উদ্যোক্তাকে হয়রানি অভিযোগ

নড়াইলের লোহাগড়া উপজেলার মোচড়া গ্রামে মো. রফিক শেখ নামে এক কৃষি উদ্যোক্তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগ ছড়ানোর অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, গত (২৬ জানুয়ারি) সকালে মোচড়ায় রফিক শেখ মাছের ঘের ও রিসোর্ট নির্মাণের জন্য ফসলি জমি দখল করছেন দাবী করে একটি কুচক্রী মহল মানববন্ধন করে যা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। মো. রাসেল নামে এক যুবক বলেন, রফিক শেখের প্রকল্পের সাথে আমার বাড়ি। আমার বাড়ি থেকে বের হওয়ার রাস্তা ছিল না। রফিক ভাই আমাদের তার জায়গার উপর দিয়ে রাস্তা দিয়েছেন। সে খুব ভালো মনের মানুষ। তার সম্মান নষ্ট করার জন্য তাকে নিয়ে ষড়যন্ত্র মূলক মানববন্ধন করেছেন একটি মহল।

রফিক শেখের বড় ভাই সাঈদ শেখ জানান, অভিযুক্ত মান্নান মোল্যা ইটের ভাটার জন্য আমাদের ফসলি জমির মাটি চেয়েছিল। আমরা তাদের কাছে মাটি বিক্রি না করায় বহিরাগত লোক ভাড়া করে এনে আমার ভাই রফিকের নামে অহেতুক মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। আমাদের এখানে কৃষি প্রকল্পে সম্বনিত ভাবে মাছ ও সবজি চাষ হয়। এখানে এলাকার কয়েকজন বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এই কৃষি প্রকল্প ধংস করার জন্য ইটভাটা মালিক মান্নান কৃষি প্রকল্পকে রিসোর্ট দাবি করে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

কৃষি উদ্যোক্তা রফিক শেখ বলেন, আমি বৈধ ভাবে জমি কিনে ও লিজ নিয়ে প্রাইড এগ্রো কম্বাইন্ড ফার্ম নামের প্রজেক্ট শুরু করি। এরপর রাজু নামের একটি ছেলে আমার কাছে চাঁদা দাবি করে। আমি দিতে অস্বীকৃতি জানাই এবং একই এলাকার ভাটার মালিক মো. মান্নান আমার কাছে মাটি চাই তাকেও মাটি না দেওয়ায় ষড়যন্ত্রমুলক আমার বিরুদ্ধে মিথ্যা মানহানিকর মানববন্ধন করেছে যা ভিত্তিহীন ও বানোয়াট। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি।

আজকালের কন্ঠ/ আর এস/আই