কুবিতে ই-স্পোর্টস ক্লাবের উদ্যোগে ফ্রি ফায়ার ক্যাম্পাস হিরো প্রতিযোগিতা | Daily AjKaler Kontho

কুবিতে ই-স্পোর্টস ক্লাবের উদ্যোগে ফ্রি ফায়ার ক্যাম্পাস হিরো প্রতিযোগিতা


কুবি প্রতিনিধি প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
কুবিতে ই-স্পোর্টস ক্লাবের উদ্যোগে ফ্রি ফায়ার ক্যাম্পাস হিরো প্রতিযোগিতা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ই-স্পোর্টস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো ফ্রি ফায়ার ক্যাম্পাস হিরো প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল।

৬ ফেব্রুয়ারী (শুক্রবার) বিকাল ৩ টার দিকে সামাজিকবিজ্ঞান অনুষদের হলরুমে গ্র্যান্ড ফাইনলাটি অনুষ্ঠিত হয়।

ফাইনালে ১২ টি দল প্রতিযোগিতা করে এবং সেখান থেকে দ্বিতীয় রানার আপ হয় ‘ দ্য রেজমোড ‘, প্রথম রানার আপ হয় ‘দ্য স্করপিয়নস ‘ এবং চ্যাম্পিয়ন হয় এক্সট্রিমেক্স।

ই-স্পোর্টস ক্লাবের ইভেন্ট প্রেসিডেন্ট মাইনুল ইসলাম বলেন, ‘মূলত পারিপার্শ্বিক বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে ই – স্পোর্টস সম্পর্কে যেই উদ্দীপনা দেখছি এবং বাংলাদেশের বড় বড় পাবলিক এবং প্রাইভেট প্রতিষ্ঠানে ই স্পোর্টস এর আধিপত্য বিস্তার আমরা লক্ষ্য করছি সেটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিগত দিনে ছিল না। ই স্পোর্টসকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরিচিত করা এবং সুস্থ বিনোদন হিসেবে এটিকে রুপ দেওয়ার জন্যই মূলত আমরা আজকের এই ইভেন্ট আয়োজন করেছি। এটি আমাদের প্রথম ইভেন্ট আশা করছি সবকিছু ঠিকটাক থাকে এবং পরিবেশের উন্নতি হয় আমরা সামনে আরও ইভেন্ট নিয়ে আসব’

চিফ অর্গানাইজার মোহাম্মদ মেহরাব হোসাইন বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় ই স্পোর্টস ক্লাবের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে সামঞ্জস্য রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ই স্পোর্টসকে প্রমোট করা এবং গেমিং কে সুস্থ বিনোদন হিসেবে তুলে ধরা। বাংলাদেশের পারিপার্শ্বিক পরিস্থিতি অনুযায়ী বেশিরভাগ মানুষ এটিকে অসুস্থ বিনোদন হিসেবে বিবেচনা করে। যদি লিমিটের মধ্যে থাকে তাহলে এটি অবশ্যই সুস্থ বিনোদন। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী ম্যাচিউরড এরা নিজেরা টাইম ম্যানেজমেন্ট করতে পারে এর মাঝখানে তাদের বিনোদন হিসেবে গেম খেললে সেটা তাদের ইচ্ছা। ই স্পোর্টসে একটা ক্যারিয়ার আছে । যারা গেমিং এ ভালো তারা দেশকে,টিমকে প্রতিনিধিত্ব করতে পারবে ভালো প্রাইজ অর্জন করতে পারবে। ‘

আজকালের কন্ঠ/আর বি