আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে মতবিনিময় সভা | Daily AjKaler Kontho

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে মতবিনিময় সভা


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৬, ৫:৩০ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে মতবিনিময় সভা

নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে জয়ী করার লক্ষ্যে নাটোর পৌরসভার ৭ নং ওয়াড বাসীর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকেলে নাটোর পৌরসভার ৭ নং ওয়াডে ধানের শীষের প্রার্থীকে জয়ী করার লক্ষ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাডঃ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন,জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান হেলাল,শহিদুল্লাহ সোহেল, পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম,সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, জেলা যুবদলের সহ সভাপতি ছদরুল ইসলাম ডাম্বেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক রাসেল আহম্মেদ রনি,ছাত্রদলের সাধারন সম্পাদক মারুফ ইসলাম সৃজন, সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সরফরাজ ইসলাম ডলার,প্রিন্স, দুলাল, সহ ৭ নং ওর্য়াডের নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথি দুলু বলেছেন ,বাংলাদেশে প্রায় ২০ বছর কোন সুষ্ঠ ভোট হয়নি। বাংলাদেশর জনগন ভোট থেকে বঞ্চিত ছিল। তাই এবার জনগন ভোটের সুযোগ পেয়েছে, এই ভোটটা ধানের শীষের হয়। তাহলে নাটোর পিছিয়েছে পরেছিলো আবার উন্নয়ন সম্ভব।

আজকালের কন্ঠ/আর বি