মিরসরাইয়ে বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থী বুলবুল চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

মিরসরাইয়ে বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থী বুলবুল চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত


নুর হোসেন মিয়া, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৬, ৫:২৭ অপরাহ্ন
মিরসরাইয়ে বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থী বুলবুল চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চট্টগ্রাম-১ মিরসরাই আসনের বাংলাদেশ মুসলিম লীগ- বি এম এল মনোনীত প্রার্থী এডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী মতবিনিময় সভা করেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে মিরসরাইয়ে একটি রেষ্টুরেন্টে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় জুলফিকার বুলবুল চৌধুরী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপক্ষ ভাবে অনুষ্ঠিত হবে। মুসলিম লীগ প্রতিষ্ঠার পর থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে। অন্যান্য রাজনৈতিক দল দেশের মধ্য যে অরাজকতা প্রতিষ্ঠা করছে, তা বন্ধ করতে হলে ১২ তারিখের নির্বাচনে হাত পাঞ্জা মার্কাকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী। চট্টগ্রামের মিরসরাই আসনে আমি জয়ী হলে মিরসরাইয়ের সর্বস্তরের মানুষ নিরাপদ থাকবে। দলমত নির্বিশেষে আমি এবং আমার দল সবার জন্য উন্মুক্ত থাকবে। সকলের আইনসঙ্গত মতামতকে প্রাধান্য দেওয়া হবে। সকল ধর্মের লোক ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে।

অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমি নির্বাচিত হলে বিদ্যমান সকল শিল্প-প্রতিষ্ঠানের পাশাপাশি নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপনের অনুকূল পরিবেশ সৃষ্টি করা হবে। শিল্প প্রতিষ্ঠানগুলোতে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে স্থানীয়দের চাকরি প্রদানের নীতি বাস্তবায়ন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে তিনি বলেন, আমি নির্বাচিত হলে চাঁদাবাজি, লুণ্ঠন, কমিশন বানিজ্য, জমি দখল সহ যাবতীয় অনিয়ম কঠোর হাতে দমন করা হবে। প্রশাসন স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ পাবে। প্রশাসনিক পর্যায়ে কোন প্রকার প্রভাব বিস্তার করা হবেনা।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১ (মিরসরাই) আসন থেকে হাত (পাঞ্জা) প্রতীকে নির্বাচন করছেন শেখ জুলফিকার বুলবুল চৌধুরী।

আজকালের কন্ঠ/আর বি