আমাদের নেতা তারেক রহমানকে সমর্ধন জানিয়েছেন হরিজন সমাজ: দুলু | Daily AjKaler Kontho

আমাদের নেতা তারেক রহমানকে সমর্ধন জানিয়েছেন হরিজন সমাজ: দুলু


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৬, ৩:২০ অপরাহ্ন
আমাদের নেতা তারেক রহমানকে সমর্ধন জানিয়েছেন হরিজন সমাজ: দুলু

বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমার নাটোরে শত শত হরিজন ভাই বোনেরা আমাদের কে সমর্ধন জানিয়েচ্ছে। আগামী দিনে ধানের শীষের প্রতীক আমাদের নেতা তারেক রহমানের প্রতীকে সমর্ধন জানিয়েছেন।

তিনি আরো বলেন, তারা অনেক কষ্টের ভিতর জীবন যাপন করেছে। আমি তাদের কে আশ্বস্ত করেছি আমরা হরিজন ভাই বোনদের ভিতর কোন বিভেদ না মতোপার্থক্য নাই , আমরা বাংলাদেশী হিন্দু মসুলমান বৌদ্ধ , খ্রিষ্টান আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন, সেই আলোকে হরিজন আর আমাদের মধ্যে কোন পার্থক্য নেই। আশস্ত করেছি আগামী দিনে দল মত নির্বিশেষে ধানের শীষ বিএনপির সাথে তারা ঐক্যেবদ্ধ হয়ে বিএনপিকে ধানের শীষে মার্কা প্রতীকে তারা জয় যুক্ত করবে বলে আশস্ত করেছে।

আজ শুক্রবার সকালে নাটোর শহরের উত্তর আলাইপুর রাজকৃষ্ণ পল্লী হরিজর সমাজের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল,নাসিম উদ্দিন নাসিম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম,জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, যুবদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ সহ বিএনপির নেতৃবৃন্দ ।

আজকালের কন্ঠ/আর বি