মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু | Daily AjKaler Kontho

মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু


এস এম তানবীর প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৬, ২:২২ অপরাহ্ন
মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরের শিবচরে পুকুরের পানিতে ডুবে আদনান নামের ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে শিবচর পৌরসভার খানকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, জেলার শিবচর পৌরসভার খানকান্দি গ্রামের মো. সৈয়দ জনির ছেলে আদনান (২) খেলতে খেলতে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। এতে পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়। দীর্ঘ সময় ধরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা শিশুটিকে খুঁজতে খুঁজতে বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

আজকালের কন্ঠ/আর বি