বাউফল জামায়াতের প্রার্থী ড.শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা | Daily AjKaler Kontho

বাউফল জামায়াতের প্রার্থী ড.শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা


জি এম ফোরকান, বাউফল প্রতিনিধি : প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৬, ২:৫৪ অপরাহ্ন
বাউফল জামায়াতের প্রার্থী ড.শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

“এবারের ভোট বাউফলের পক্ষে হোক” প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনের এমপি প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

বেলা ১২ টায় বাউফল উপজেলা জামায়েত কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সামনে লিখিতভাবে বাউফল বাসীর জন্য তুলে ধরেন।ইশতেহারে ১৫টি ইউনিয়ন ১টি পৌরসভাকে আধুনিকায়ন উন্নয়ন ও নারীর কর্মস্থান তৈরীর পরিকল্পনা তুলে ধরেন।

আয়োজিত ইশতেহার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস বাউফল উপজেলা সভাপতি আইউব বিন মুসা, এবি পার্টির রুহুল আমীন, বাউফল উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসাহাক, নায়েবে আমীর মাওলানা রফিকউল্লাহ ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ ১১ দলে দলীয় নেতৃবৃন্দ ও জুলাই যোদ্ধা পরিবারের সদস্যগন।

আজকালের কন্ঠ/ আর এস/এফ