নড়াইল-২ আসনে লোহাগড়ায় আইনজীবী কামরুজ্জামানের উদ্যোগে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণমিছিল অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

নড়াইল-২ আসনে লোহাগড়ায় আইনজীবী কামরুজ্জামানের উদ্যোগে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণমিছিল অনুষ্ঠিত


কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
নড়াইল-২ আসনে লোহাগড়ায় আইনজীবী কামরুজ্জামানের উদ্যোগে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণমিছিল অনুষ্ঠিত

নড়াইল-২ আসনে (সদরের একাংশ ও সমগ্র লোহাগড়া) বিএনপি মনোনীত প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ এর পক্ষে লোহাগড়ায় বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. কামরুজ্জামান কচির উদ্যোগে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিশাল এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে শহরের ঐতিহ্যবাহী মোল্যার মাঠে লোহাগড়ার কৃতি সন্তান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. কামরুজ্জামান কচির আয়োজনে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।

হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে গণমিছিলটি লক্ষ্মীপাশা ও লোহাগড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলা মুন্সীর মোড়ে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।

পথসভা শেষে আলা মুন্সির মোড় এলাকায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবুর সভাপতিত্বে ও ছাত্রদল নেতা ইঞ্জি. তাইবুল হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মেজর (অব:) মনজুরুল ইসলাম প্রিন্স , বিএনপি নেতা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. কামরুজ্জামান কচি, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো সোহেল রানা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনিসহ প্রমূখ। পথসভায় লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি