
ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।সকাল সাড়ে ৮টায় ৫ নম্বর ওয়ার্ড রওশন শাহ মাজারে বগুড়া-৬ আসনে দলীয় প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক রেজাউল করিম বাদশা।
বিএনপির কর্মসূচি
সকাল ১০টায় ঠাকুরগাঁও সদর পৌরসভায় গণসংযোগ করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বেলা ১১টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দোয়া মাহফিলে অংশ নেবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
দুপুর ১২টায় গুলশান-২ নম্বরে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
অর্থ উপদেষ্টার কর্মসূচি
বিকেল সাড়ে ৩টায় সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বিকেল ৩টায় মিরপুর-১৩ নম্বরে বিজয় রাকিন সিটি প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা দল আয়োজিত দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেবেন তিনি।বিকেল ৩টায় গুলশান সোসাইটি লেক পার্কে শারীরিক-মানসিক ও বুদ্ধিবৃত্তি প্রতিবন্ধীদের সঙ্গে মতবিনিময় করবেন ব্যারিস্টার জাইমা রহমান।
বিকেল ৩টায় থেকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কদমতলী পাটেরবাগ পানির পাম্প সংলগ্ন এলাকায় জনসভা ও গণসংযোগ করবেন ঢাকা-৪ আসনের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।বিকেল ৩টায় সাভারে Electoral Management Exercise-এ উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
বিকেল ৪টায় গুলশান-১-এ ইমানুয়েলস কমিউনিটি সেন্টারে ঢাকা-১৭ আসনের দলীয় প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিল সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুস সালাম।
স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি
এ ছাড়া সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমিতে নির্বাচনী প্রচারণা সঙ্গীত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রিজভী।
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :